কৃষকদের স্বার্থে খুচরা পর্যায়ে সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ সরকারের

admin
লিখেছেন admin
পড়তে 1 মিনিট

কৃষি উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে এবং কৃষকদের কাছে সহজে কৃষি উপকরণ পৌঁছে দিতে খুচরা বিক্রেতাদের সার বিক্রি কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে সরকার। দেশের বিভিন্ন স্থানে সারের বাজার স্বাভাবিক রাখতে এবং সরবরাহ শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

তৃণমূল পর্যায়ে সারের সঠিক সরবরাহ নিশ্চিত করা না গেলে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি থাকে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার খুচরা বাজারে সার বিক্রি চালু রাখার পাশাপাশি নির্ধারিত দামে তা বিক্রি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে। কোনো অবস্থাতেই যাতে কৃষকরা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

একইসঙ্গে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের সারের বাজার নিবিড়ভাবে তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো বিক্রেতা যদি কৃত্তিম সংকট তৈরি করার চেষ্টা করেন কিংবা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করেন, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই নিবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *