বাংলাদেশে ‘অনুপ্রবেশকারী’ ঠেলে পাঠানোর চেষ্টায় ভারতের নাগরিক সমাজের তীব্র নিন্দা

admin
লিখেছেন admin
পড়তে 1 মিনিট

ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অজুহাতে বাংলাভাষী মানুষদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশব্যাক) সাম্প্রতিক ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ভারতের নাগরিক সমাজ। মানবাধিকারকর্মী, বিশিষ্ট আইনজীবী, বুদ্ধিজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে এই ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও মানবতা বিরোধী বলে অভিহিত করেছেন।

সাম্প্রতিক সময়ে ভারতের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই সাধারণ মানুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টার একাধিক অভিযোগ উঠেছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা জানিয়েছেন, কেবল ভাষা ও পোশাকের ভিত্তিতে কাউকেও ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করে জোর করে সীমানা পার করে দেওয়া চরম বেআইনি। সঠিক যাচাই-বাছাই ও আইনি সুযোগ না দিয়ে পুশব্যাক করা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দুই দেশের মধ্যে যেকোনো ধরনের হস্তান্তরের ক্ষেত্রে নির্দিষ্ট কূটনৈতিক ও আইনি পথ রয়েছে। কিন্তু সে সব নিয়ম উপভেক্ষা করে সীমান্ত দিয়ে জোরপূর্বক মানুষকে ঠেলে পাঠানো দুই দেশের সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। নাগরিক সমাজ অনতিবিলম্বে এ ধরনের অমানবিক তৎপরতা বন্ধের দাবি জানিয়েছে এবং মানবাধিকার সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *