এশিয়ান গেমসে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। শেষ আটের মহারণে আজ ভোরে স্বাগতিক চীনের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার এই লড়াইয়ে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না বাংলাদেশ দল। এ ম্যাচে জয় পেলেই শেষ চারে শক্তশালী প্রতিপক্ষ ভারতের মুখোমুখি হওয়ার সমীকরণ তৈরি হবে।
স্বাগতিক হিসেবে চীন গ্যালারির বাড়তি সমর্থন ও পরিবেশের সুবিধা পেলেও বাংলাদেশ দল নিজেদের অভিজ্ঞতা এবং সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর আস্থা রাখছে। প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দলের কোচ ও খেলোয়াড়রা। পরিকল্পনা অনুযায়ী শুরু থেকেই ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলাই লক্ষ্য বাংলাদেশের।
এদিকে বাংলাদেশ ও চীনের মধ্যকার ম্যাচের জয়ী দলের জন্য সেমিফাইনালে অপেক্ষা করছে ভারত। ফলে এই ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। সেমিফাইনালের স্বপ্নপূরণ এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের সুযোগ তৈরি করতে ভোরেই চীনের বাধা টপকাতে মাঠে নামছে বাংলাদেশ।